আদালত প্রতিবেদক:
আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করায় বিএনপির সাত আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে আদেশ পিছিয়েছে ৷ এ বিষয়ে আদেশের জন্য আগামী ১২ জুন দিন ধার্য করেছেন আদালত ৷
বিএনপিপন্থি আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার (২৪ এপ্রিল) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ আদেশের জন্য নতুন এ দিন ধার্য করেন ৷
আদালত অবমাননার অভিযোগ ওঠা সাত আইনজীবীর মধ্যে এ জে মোহাম্মদ আলী ও ফাহিমা নাসরিন মুন্নী চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আপিল বিভাগ আজ আদেশের দিন পিছিয়ে দেন ৷
এর আগে গতকাল মঙ্গলবার আদেশের জন্য বুধবার দিন ধার্য করেছিলেন আদালত ৷