খবরের চোখ
সব সময়

সিরিয়াল অনুযায়ী মামলার শুনানি হবে: প্রধান বিচারপতি

0

- Advertisement -

আদালত প্রতিবেদক:

আগামী সপ্তাহ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিরিয়াল অনুযায়ী মামলার শুনানি করা হবে বলে নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ৷ এ সময় তিনি কোনো মেনশন নেওয়া হবে না বলেও জানিয়ে দিয়েছেন ৷

সোমবার (০৬ মে) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে শতাধিক আইনজীবী মেনশন করে তাদের মামলা আপগ্রেডেশন করার জন্য উপস্থাপন করে আর্জি জানাতে থাকেন ৷

এ সময় প্রধান বিচারপতি মামলা আপগ্রেডেশন করার বিষয় নিয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরীর মতামত জানতে চান ৷

- Advertisement -

এ সময় প্রধান বিচারপতি বলেন, ১৮০০ এর বেশি মামলা জরুরি ভিত্তিতে শুনানির জন্য আবেদন করা হয়েছে ৷ এটা পাগলামি না?

সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন, রাষ্ট্রপক্ষ ছোট ছোট মামলায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চলে আসে আপিল বিভাগে ৷ এগুলো যদি চেক অ্যান্ড ব্যালেন্স হতো, তাহলে আপিলে এত মামলা হতো না ৷

এর জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, উনি যে মামলাগুলোর কথা বলছেন, তার বেশিরভাগই হেরোইনসহ মাদকদ্রব্য সংক্রান্ত মামলা ৷ এ কারণে আমাদের আপিলে আসতে হয় ৷

সিনিয়র আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, এমনটা আশা করি ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.