খবরের চোখ
সব সময়

প্রকল্প কতটুকু জনকল্যাণে লাগবে আগে বিবেচনা করুন: প্রধানমন্ত্রী

0

- Advertisement -

স্টাফ রিপোর্টার:

প্রকল্প গ্রহণের আগে তা জনগণের কল্যাণে কতটুকু কাজে লাগবে তা বিবেচনা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷

মঙ্গলবার (৭ মে) গণভবনে স্মার্ট বাংলাদেশ ২০৪১ বিনির্মাণে সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যক্রম রুপরেখা সংক্রান্ত উপস্থাপনা অবলোকনকালে তিনি এ নির্দেশ দেন ৷

পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন ৷

- Advertisement -

প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকটা প্রকল্পের ক্ষেত্রে কতটুকু উন্নতি হবে, কতটুকু দেশের মানুষের কাজে লাগবে সেই বিবেচনাটা আগে করতে হবে ৷

সরকার প্রধান বলেন, উন্নয়নটা যেন আমরা এমনভাবে করি আমাদের সক্ষমতা বাড়বে, পরনির্ভরশীলতা কমবে, তার ফলাফলটা মানুষের মধ্যে পৌঁছাতে পারবো ৷

শেখ হাসিনা বলেন, এখন আমাদের সময় এসেছে যে ২০২১ থেকে ২০৪১ ৷ এটা মাথায় রেখে প্রত্যেকটা পরিকল্পনায় সবার আগে যে বিষয়টা আমাদের মাথায় নিতে হবে যে তাতে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড কতটুকু গতিশীল হবে, স্থানীয় মানুষের কতটুকু উন্নতি হবে ৷ এ যে এত টাকা খরচ করে করলাম তার ফলাফলটা কী হবে ৷

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.