খবরের চোখ
সব সময়

ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড

0

- Advertisement -

আন্তর্জাতিক ডেস্ক:

অবশেষে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ইউরোপের তিন দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড ৷
মঙ্গলবার (২৮ মে) মার্কিন বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে ৷

প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার ইউরোপের তিন দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ৷ এর মাধ্যমে তারা গাজায় ইসরাইলী অভিযান বন্ধে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে চেয়েছে ৷

- Advertisement -

এ বিষয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক টেলিভিশন ভাষণে বলেন, এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত ৷ এর একটি বিশেষ লক্ষ্য রয়েছে ৷ আর তা হলো, এর মাধ্যম ইসরায়েল – ফিলিস্তিন বিবাদ মিটিয়ে শান্তি অর্জনে সহায়তা করা ৷

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইড এক বিবৃতিতে বলেছেন, ৩০ বছরেরও বেশি সময় ধরে নরওয়ে ফিলিস্তিনি রাষ্ট্রের অন্যতম উকিল ৷ আজ নরওয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ৷ এটি উভয় দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে ৷

আইরিশ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, এটি একটি গুরুত্বপূর্ণ মুহুর্ত ৷ এরমধ্যে দিয়ে বিশ্বকে একটি বার্তা দিতে চাই ৷ সেটি হলো, এটি এমন একটি বাস্তব সিদ্ধান্ত, যার মাধ্যমে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের আশা করা যায় ৷ (খবর ও ছবি সংগৃহিত)

খবরের চোখ /২৮/ঢাকা

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.