খবরের চোখ
সব সময়

জাতিসংঘে ভাষণ দেবেন আজ প্রধানমন্ত্রী

0

- Advertisement -

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ আলোচনায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভাষণে রোহিঙ্গা, জলবায়ু পরিবর্তন এবং কোভিড-১৯ পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে ৷ এছাড়া অগ্রাধিকার পাওয়া অন্য বিষয়গুলোর মধ্যে রয়েছে টেকসই উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও অসমতা দূরীকরণ ৷

- Advertisement -

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনুসরণ করে আগের বছরগুলোর মতই বাংলা ভাষায় ভাষণ দেবেন ৷ বঙ্গবন্ধু ১৯৭৪ সালে জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দেন ৷

প্রধানমন্ত্রী ইউএনজিএ’র অধিবেশনে বাংলায় ভাষণ দিতে যাচ্ছেন ৷ এটি হবে বাংলা ভাষায় দেওয়া তার ১৮তম ভাষণ ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.