রাজধানীর বিভিন্ন জায়গায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ ও গোয়েন্দা বিভাগ ৷
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম জানান, ডিএমপি পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ২৩ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ৷
তিনি আরও জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪২ হাজার ৭২৪ পিস ইয়াবা, ১৮৩ গ্রাম ১ হাজার ২০ পুরিয়া হেরোইন, দেশি মদ ১৭ বোতল, ৫০ কেজি ৩০৫ গ্রাম গাঁজা ও ৮ বোতল ফেন্সিডিল উদ্ধারের পর জব্দ করা হয় ৷