খবরের চোখ
সব সময়

স্কুলে করোনা সংক্রমণের খবরের সত্যতা খুজে পাইনি- শিক্ষামন্ত্রী

0

- Advertisement -

বিশেষ প্রতিনিধিঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,স্কুলে করোনা সংক্রমণের খবরের সত্যতা খুজে পাইনি ৷
তিনি বলেন, সব কিছু ঠিক থাকলে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা নভেম্বরের মাঝামাঝি এবং এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের শুরুতে অনুষ্ঠিত হবে ৷ উল্লেখিত সময়ের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আমি আশা করছি ৷

- Advertisement -

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় আর্ট গ্যালরীতে শিক্ষামন্ত্রী প্রধান অতিথি হিসেবে ১৭ দিনব্যাপী বঙ্গবন্ধু -বাপু ডিজিটাল এক্সজিবিউশনের উদ্বোধন করেন ৷ পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন ৷

দীপু মনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের যেখানে সমস্যা হয়েছে, সেখানে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কোভিড-১৯ আক্রান্ত কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি ৷ বিভিন্ন সূত্রে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের করোনায় আক্রান্ত হয়েছে বলে তথ্য দিচ্ছেন ৷ আমরা এর কোন সত্যতা পাওয়া যায়নি ৷

মন্ত্রী আরও বলেন, সারাবিশ্বে করোনা মহামারি চলমান ৷ যদিও সংক্রমণের হার পাঁচ শতাংশের নিচে নেমে এসেছে৷ কাজেই আমাদের তীক্ষ্ণ নজর রাখতে হবে সবার দিকে ৷ কেউ না কেউ অসুস্থ হতেই পারে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.