করোনায় আক্রান্ত হয়ে আরও ২১ জন মারা গেছে ৷ ১২২ দিন পর এটি সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা ৷ এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৪৪১ জনে ৷
রোববার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷
এছাড়া নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৯৮০ জন ৷ এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৫১ হাজার ৩৫১ জন ৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৩১২ জন ৷ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১১ হাজার ৪৭৯ জন ৷