খবরের চোখ
সব সময়

শহীদ আবু সাঈদের বাবা-মাকে সান্ত্বনা দিলেন ড. মুহাম্মদ ইউনুস

0

কোটা সংস্কার আন্দোলন চলাকালে নিহত আবু সাঈদের বাড়িতে গিয়ে তার বাবা ও মাকে সান্ত্বনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ৷
শনিবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে আবু সাঈদের বাড়িতে পৌঁছান তিনি ৷

এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে করে রংপুর আসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ৷ নিহত আবু সাঈদের বাড়িতে পৌঁছে তার কবর জিয়ারত করেন ৷

এরপর তিনি আবু সাঈদের বাবা-মা এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ৷ আবু সাঈদের মা তার ছেলেকে হারানোর কথা তুলে ধরেন ৷

প্রধান উপদেষ্টা ড. ইউনুস আবু সাঈদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন ৷

আবু সাঈদ রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে গ্রামের মকবুল হোসেনের ছেলে ৷ নয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট ৷

১৬ জুলাই দুপুর আড়াইটার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয় ৷ সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন ৷

খবরের চোখ/ঢাকা/আগস্ট ২০২৪

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.