বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে ৷ এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৪৩৯ জনে ৷
এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২১২ জনের দেহে ৷ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৫২ হাজার ৫৬৩ জন ৷
সোমবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ৷
উল্লেখিত সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ২০২ জন ৷ এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ১২ হাজার ৬৮১ জন ৷