খবরের চোখ
সব সময়

বেসামরিক জনগণকে দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত

0

- Advertisement -

ঢাকা:

বেসামরিক জনগণকে দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে সরকার ৷
আজ রোববার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. জহিরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় ৷

- Advertisement -

প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৯ সালের ৬জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট যে সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে দেয়া হয়েছিল তা স্থগিত করা হয়েছে ৷ আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে তাদের গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে ৷

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, The Arms Act, 1878 (Act XI of 1878) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন ৷

খবরের চোখ/আগস্ট ২০২৪

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.