আন্তর্জাতিক ডেস্কঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ দিনের সফর শেষে আজ শুক্রবার (১ অক্টোবর) রাতে ফিরছেন ৷ এর আগে গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেন তিনি ৷
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৬ তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে ওয়াশিংটনে তার ছেলে তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বাসায় আছেন ৷
শেখ হাসিনা শুক্রবার রাত ১০টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন ৷
ওয়াহিদুজ্জামান /ঢাকা