প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সহ পাঁচ নির্বাচন কমিশনারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৷
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে ৷
এর আগে, দুপুর ১২টায় সাংবাদিকদের সঙ্গে সৌজন্য মতবিনিময়কালে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন সিইসিসহ পাঁচ নির্বাচন কমিশনার ৷
সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য দায়িত্ব নির্ধারণ করা থাকলেও মাত্র আড়াই বছরেই বিদায় নিল কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)৷
২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি সিইসি হিসেবে নিয়োগ পেয়েছিলেন সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল ৷
এছাড়া নির্বাচন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান ৷ তারা নিয়োগের একদিন পর তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে শপথ নেন ৷
খবরের চোখ /সেপ্টেম্বর ২০২৪