রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস ৷
সোমবার (২৮ অক্টোবর) সকালে এ রিটটি দায়ের করেন তারা ৷
জানা গেছে, হাইকোর্টে একটি দ্বৈত বেঞ্চে এর শুনানি অনুষ্ঠিত হবে ৷ রিটে আওয়ামী লীগ যাতে কোনো পলিটিকাল অ্যাক্টিভিটি চালাতে না পারে তার নির্দেশনা চাওয়া হয়েছে ৷ বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মো. মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে ৷
বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে গত ২৩ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার ৷