করোনায় আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে ৷ এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৫৯১ জনে ৷
একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৯৪ জনের ৷ এ পর্যন্ত মোট শনাক্ত হলো ১৫ লাখ ৫৮ হাজার ৭৫৮ জনে ৷
সোমবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ৷
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৩৪ জন ৷ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৯ হাজার ৫৮৮ জন ৷