খবরের চোখ
সব সময়

চক্র

0

- Advertisement -

আফরোজা ইকরাম

- Advertisement -

সোডিয়াম লাইটের আলোয়
সবকিছু ঝাপসা
ক্লান্ত রিকশার ঝুনঝুন
মধ্যনিশীথে বেজে যায়।
ক্লান্তির পরের অবসাদ
মুখে রক্তের নোনা স্বাদ
মিশে থাকে জিহ্বায়,
গলা দিয়ে উগড়ে দিতে দিতে
উচ্ছিষ্ট;
ক্ষুব্ধ হওয়া মন
থিতিয়ে আসে।
লড়াইটা বড় একতরফা,
বহমান নদীর মতো তো নয়-ই,
একদম এঁদো কাদার ডোবা।
পাক খেয়ে ভেসে ওঠে কিছু
পঁচা লাশ!
কেউ কখনো খুন হয়নি,
কেউ মরেনি, তবুও
কাছে গিয়ে দেখা যায়,
শেয়াল খুবলে খুবলে নিচ্ছে।
একটা মিথ হতে কত দাম দিতে হবে?
মাথার উপরে কালো
নক্ষত্ররা,
চেয়ে থাকে ঠিক ডাইনী বুড়ির মতন
তুলতুলে সভ্যতায়
শকুনের ঠোঁটে উল্লাস।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.