খবরের চোখ
সব সময়

কাল আদালতে হাজিরা পরীমণির, চাইবেন জামিন

0

- Advertisement -

রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আগামীকাল রোববার (১০ অক্টোবর) আদালতে হাজিরার দিন ধার্য রয়েছে জনপ্রিয় নায়িকা পরীমণির ৷
এদিন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করবেন তিনি ৷

শনিবার (৯ অক্টোবর) পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ৷

- Advertisement -

তিনি আরও বলেন, রোববার বেলা সাড়ে ১১টা থেকে ১২টা নাগাদ আদালতে হাজিরা দিতে আসবেন এ সময়ের আলোচিত নায়িকা পরীমণি ৷

পরীমণির আইনজীবী বলেন, আদালত তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত পরীমণিকে জামিন দিয়েছিলেন ৷ এখন এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে ৷ তাই পরীমণির জামিন চেয়ে আবেদন করা হবে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.