দেশের প্রখ্যাত অভিনেতা ড. ইনামুল হক আর নেই ৷ সোমবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর বেইলি রোডের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷
অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ৷
আহসান জানান, বাসায়ই ছিলেন ৷ কিন্তু হঠাৎ করে পালস পাওয়া যাচ্ছিল না ৷ এ পরিস্থিতিতে দ্রুত শান্তিনগর ইসলামি ব্যাংক হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে ৷ আনুমানিক বেলা ৩টার দিকে মারা গেছেন তিনি ৷