বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বিকেলে স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে যাবেন৷
বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, খালেদা জিয়া বিকাল ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন ৷ সেখানে তার একাধিক পরীক্ষা হবে ৷