খবরের চোখ
সব সময়

বাবরের ৮ বছরের কারাদণ্ড

0

- Advertisement -

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত ৷

মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত -৭ এর বিচারক মোঃ শহিদুল ইসলামের আদালত এ রায় দেন ৷

- Advertisement -

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বাবরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় ৷ পরে আদালত তার উপস্থিতিতে রায় ঘোষণা করেন ৷ রায় ঘোষণা শেষে তাকে আবারো কারাগারে পাঠানো হয় ৷

গত ৪ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুনানি শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন আদালত ৷

উল্লেখ্য ২০০৭ সালের ২৮ মে তত্ত্বাবধায়ক সরকারের সময় যৌথবাহিনীর হাতে আটক হন বাবর ৷ ২০০৮ সালের ১৩ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন দুদক ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.