স্টাফ রিপোর্টার:
রাজধানীর নিউমার্কেট থানাধীন এলাকায় ডেভিল হান্ট ডিউটি করাকালীন সময়ে বাবুপুরা গলির সন্ধ্যানী চক্ষু হাসপাতালের পশ্চিম পাশের রাস্তা থেকেব বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজাসহ সাবিনা জেসমিন (৪৫) নামে এক মহিলাকে হাতেনাতে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউমার্কেট থানা পুলিশ ৷
নিউমার্কেট থানা সুত্রে জানা যায়, রোববার (১৩ এপ্রিল) রাত আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে ডেভিল হান্ট ডিউটি করাকালীন সময়ে নিউমার্কেট থানাধীন বাবুপুরা গলির সন্ধ্যানী চক্ষু হাসপাতালের পশ্চিম পাশের রাস্তা থেকে আসামি সাবিনা জেসমিনের (৪৫) শরীরের স্যালোয়ার ও ব্লাউজের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত সর্বমোট ৪০০ (চারশত) মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করে নিউমার্কেট থানার এস আই ইয়াকুবুল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে একটি চৌকস দল ৷
থানা সুত্রে আরও জানা যায়, এ ঘটনায় গ্রেফতার সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় এসআই (নিঃ)/ইয়াকুবুল ইসলাম ভূইয়া বাদী হয়ে এজাহার দায়ের করলে বাদীর এজাহারের প্রেক্ষিতে নিউমার্কেট থানার মামলা নং-০৪, তারিখ-১৩/৪/২০২৫ খ্রিঃ, ধারা-৩৬ (১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী সাবিনা জেসমিন কামরাঙ্গীচরের আলীনগর এলাকায় চিনি বাড়ির মৌসুমীর ছয়তলা ভবনের নিচতলার ভাড়াটিয়া (ভাসমান) তার স্বামী মৃত খোকন ৷
