প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বের আদর্শ দেশ ৷ এ সময় তিনি বলেন, বাংলাদেশ সারাবিশ্বে আজকে দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় একটি আদর্শ দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে ৷ আমাদের এই সম্মান যাতে বজায় থাকে সেজন্য ভবিষ্যতে সে বিষয়েও সকলকে সচেতন থাকতে হবে ৷
বুধবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি ৷
শেখ হাসিনা বলেন, আমাদের ভৌগোলিক অবস্থাই এমন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে চলতে হয় ৷ এজন্য সরকারের পাশাপাশি দুর্যোগের ঝুঁকি এড়াতে সাধারণ মানুষকেও সচেতন থাকতে হবে ৷
তিনি আরও বলেন, ভবনসহ স্থাপনা করার সময় নিয়ম মেনে করতে হবে ৷ আগুন লাগলে ভূমিকম্প হলে যাতে উদ্ধার কাজ ও অন্যান্য কাজগুলো করা যায় ৷