খবরের চোখ
সব সময়

বাংলাদেশে আন্তর্জাতিক উদ্যাক্তা বিশ্বকাপের আনুষ্ঠানিক উদ্বোধন

0

- Advertisement -

স্টাফ রিপোর্টার:

নতুন উদ্যাক্তাদের আইডিয়া তুলে ধরা, গ্লোবাল বিনিয়োগকারী ও মেন্টরদের সঙ্গে নেটওয়ার্কিং স্থাপন এবং বাংলাদেশের স্ট্যার্টআপ ইকোসিস্টেমকে বলেন বিশ্বমানে পরিচিত করার লক্ষ্যে শুরু হচ্ছে এন্ট্রপ্রেনিউরশীপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০২৫ (EWC Bangladesh 2025) ৷

সোমবার (২৮ এপ্রিল) ধানমন্ডির ড্যাফোডিল প্লাজা, “মিট দ্যা প্রেস” অনুষ্ঠানের মাধ্যমে এই উদ্যোগের আনুষ্ঠানিক প্রচারণার ঘোষণা দেওয়া হয় ৷
এসময় বিশ্ববিদ্যালয় পর্যায়ে সচেতনতামূলক ক্যাম্পেইন, সেমিনার এবং ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে স্টার্টআপ চর্চা বাড়ানোর আহবান জানান অংশগ্রহণকারীরা ৷

সংবাদ সম্মেলনে গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্ক (GEN) বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, এন্ট্রপ্রেনিউরশীপ ওয়ার্ল্ড কাপ (EWC) বিশ্বের অন্যতম বৃহৎ স্টার্টআপ পিচিং প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীরা তাদের উদ্ভাবনী ধারণা ও ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করে ৩ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পুরুস্কার এবং বিনিয়োগ সুবিধা জয়ের সুযোগ পায় ৷ এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে আইডিয়া স্টেজ, আর্লি স্টেজ এবং গ্রোথ স্টেজ এই তিন ক্যাটাগরিতে স্টার্টআপদের নির্বাচন করা হবে ৷

- Advertisement -

ড. সবুর আরও বলেন, “উদ্ভাবনই আগামী দিনের বাংলাদেশ গড়বে ৷ আর এন্ট্রপ্রেনিউরশীপ ওয়ার্ল্ড কাপ হলো সেই স্বপ্নকে বাস্তবায়নের প্রথম ধাপ৷

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই বিশ্বকাপ বাংলাদেশি স্টার্টআপ ইকোসিস্টেমের জন্য একটি বিশাল সুযোগ, যেখানে উদ্যাক্তারা বিশ্বব্যাপী বিনিয়োগকারী, পরামর্শক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সাথে সংযোগ স্থাপন করতে পারবে ৷
গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্ক (GEN) বাংলাদেশ, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড, নলেজ ভেইল এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন এবং উদ্যাক্তাবৃত্তি বিভাগ এই আয়োজনের জাতীয় আয়োজক হিসেবে যুক্ত রয়েছে ৷

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান, প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত হোসেন ও কে এম হাসান রিপন, ম্যানেজিং ডিরেক্টর (জেন বাংলাদেশ), জেন বাংলাদেশের সম্মানিত বোর্ড সদস্যবৃন্দ, অংশীদার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি, স্টার্টআপ উদ্যাক্তারা ৷

অনুষ্ঠান শেষে EWC ২০২৫ এর রেজিষ্ট্রেশন এবং অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয় ৷ অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্ক (GEN) বাংলাদেশ ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.