পোল্ট্রি, মৎস্য ও ডেইরি ফিড তৈরির মূল উপকরণ সয়ামিল মিলের রপ্তানি বন্ধের সিদ্ধান্তে খাদ্যের দাম কমে যাবে বলে প্রত্যাশা করেছেন সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তারা ৷ বৃহস্পতিবার (১৪ অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে ৷
বুধবার (১৩ অক্টোবর) ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশের (এফবিআইএবি)পক্ষ থেকে এক বিবৃতিতে প্রত্যাশার কথা বলা হয় ৷
এফবিআইএবির সভাপতি এহতেশাম বি. শাহজাহান জানান, এ সিদ্ধান্তে খামারি, উদ্যোক্তা ও ফিড প্রস্তুতকারীদের মাঝে স্বস্তি নেমে এসেছে ৷ বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা ধন্যবাদ জানাই ৷
এফবিআইএবি সাধারণ সম্পাদক আহসানুজ্জামান জানান, সয়ামিল রপ্তানির সিদ্ধান্তে দেশীয় পোল্ট্রি, মৎস্য ও ডেইরি খাতের অনেক বড় ক্ষতি হয়েছে ৷
রপ্তানি বন্ধের সিদ্ধান্তই যথেষ্ট নয়,বরং সয়ামিলের দাম পূর্বের অবস্থায় আনাও অত্যন্ত জরুরি ৷ তা না হলে ফিডের দাম কমবে না ৷
উল্লেখ্য সয়ামিল রপ্তানি বন্ধের জন্য গত ১২ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে ৷