অর্থ-বাণিজ্য ডেস্কঃ
চট্টগ্রামভিত্তিক রিয়েল স্টেট কোম্পানি ইক্যুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড এবং ব্র্যাক ব্যাংকের মধ্যে গত (১৩ অক্টোবর) বুধবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। ইক্যুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মাহফুজুল হক, ব্যবস্থাপনা পরিচালক ড. কাজী আইনুল হক ও ডিজিএম, সেলস অ্যান্ড মার্কেটিং এসএম জহিরুল আলম জুয়েল এবং ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল লেন্ডিং মোঃ মনিরুল ইসলাম, রিজিওনাল হেড চট্টগ্রাম সালাউদ্দীন হাজারি এবং হেড অব মর্টগেজ অ্যান্ড ডেভেলপার রিলেশনশিপ ম্যানেজমেন্ট মোঃ সিরাজুস সালেকিন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।