খবরের চোখ
সব সময়

রাজধানীতে মাদকসহ আটক ২৬

0

- Advertisement -

রাজধানীতে নিয়মিত অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ২৬ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ৷

শুক্রবার (১৫ অক্টোবর) সকাল থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ৷

- Advertisement -

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এই তথ্য নিশ্চিত করেছেন ৷

তিনি জানান, অভিযানে পাঁচ হাজার ৩৯৬ পিস ইয়াবা, ১৬২ গ্রাম হেরোইন ও ছয় কেজি ১৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয় ৷

আটককৃতদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯টি মামলা দায়ের করা হয়েছে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.