খবরের চোখ
সব সময়

ঈদে মিলাদুন্নবীর ছুটি ২০ অক্টোবর

0

- Advertisement -

সরকার পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটি পুনঃনির্ধারণ করে ১৯ অক্টোবরের পরিবর্তে ২০ অক্টোবর করেছে ৷

রোববার (১৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে ৷

- Advertisement -

প্রজ্ঞাপনে বলা হয়, অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্স মিনিস্ট্রি অ্যান্ড ডিভিশন্সের প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি পুনঃনির্ধারণ করা হয়েছে ৷ সে অনুযায়ী মঙ্গলবারের পরিবর্তে বুধবার ঈদে মিলাদুন্নবী (সা.) পুনঃনির্ধারণ করা হয়েছে ৷

যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকারের অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি পুনঃনির্ধারণ করবে বলেও এতে উল্লেখ করা হয়েছে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.