করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে ৷ এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৭৭৮ জনে ৷
একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৩৯ জনের ৷ এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৫ হাজার ৮২৭ জনে ৷ পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৮০ শতাংশ ৷
সোমবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ৷
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০৯ জন ৷ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৮ হাজার ৩৭১ জনে ৷