খবরের চোখ
সব সময়

ধানমন্ডিতে নারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

- Advertisement -

খবরের চোখ প্রতিবেদক:

রাজধানীর ধানমন্ডিতে স্থানীয় নারীদের অংশগ্রহণে এক উজ্জীবনী মতবিনিময় সভার আয়োজন করা হয় ৷ রোববার (৩০ নভেম্বর বিকেল ৩ টার দিকে ধানমণ্ডিতে এ সভা অনুষ্ঠিত হয়

- Advertisement -

সভায় প্রধান অতিথি ঢাকা -১০ আসনের দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী সাবেক চাকসু ভিপি এডভোকেট জসীম উদ্দীন সরকার সংক্ষিপ্ত বক্তব্যে নারীদের নিরাপত্তা, মর্যাদা ও কর্মক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ প্রতিশ্রুতি দেন। কর্মজীবী নারীদের জন্য ডে-কেয়ার সুবিধা বাধ্যতামূলক করা এবং নারীকে কেন্দ্র করে নীতি-সহায়তা বাড়ানোর পরিকল্পনার কথাও তিনি জানান।

সভায় মহিলা বিভাগীয় সমন্বয়কারী ড. ফৈরদৌস আরা খানম যোগ্য নেতৃত্ব নির্বাচন এবং স্বৈর-ফ্যাসিবাদী প্রবণতার বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান।

উপস্থিত নারীরা তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন সভায় । প্রার্থী আন্তরিকভাবে সেসব শুনে সম্ভাব্য সমাধানের আশ্বাস দেন।
এরপর ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় ছোট্ট সাংস্কৃতিক পর্ব সবাইকে মুগ্ধ করে।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.