কক্সবাজার থেকে কুমিল্লায় আনা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গ্রেফতারকৃত ইকবাল হোসেনকে ৷
সংশ্লিষ্ট সূত্র খবরের চোখকে জানিয়েছে, কক্সবাজারের এসপি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর আজ শুক্রবার (২২ অক্টোবর) ভোর ৬টায় অভিযুক্ত ইকবালকে নিয়ে কুমিল্লার উদ্দেশে রওনা দিয়েছে পুলিশের একটি টিম ৷
পুলিশ বহরের নেতৃত্ব দিচ্ছেন কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান ৷
এর আগে কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ গণমাধ্যমে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটের দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে ইকবাল হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে ৷
গত রাত ১১টা ৫০ মিনিটের দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমে জানান, কুমিল্লার অভিযুক্ত ইকবালকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়েছে ৷