খবরের চোখ
সব সময়

ঢাকা-১০ আসনে জামায়াতে ইসলামীর উদ্যোগে নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

জরিনা শিকদার স্কুল এন্ড কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ করেন

0

- Advertisement -

খবরের চোখ প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজারীবাগ উত্তর থানা মহিলা বিভাগের উদ্যোগে ঢাকা-১০ সংসদীয় এলাকার নারীদের মাঝে শীতবস্ত্র (চাদর) বিতরণ করা হয়েছে।

- Advertisement -

সোমবার (০৮ ডিসেম্বর) বিকেলে স্থানীয় জরিনা শিকদার স্কুল এন্ড কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট মো. জসীম উদ্দীন সরকার।



হাজারীবাগ উত্তর থানা আমীর মো. মাহফুজ আলমের সভাপতিত্বে এবং থানা সহকারী সেক্রেটারি মাওলানা সোহেলের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসন কমিটির পরিচালক অধ্যাপক নুর নবী মানিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজারীবাগ দক্ষিণ থানা আমীর আখতারুল আলম সোহেল, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ফেরদৌস আরা খানম বকুল ও সেলিনা পারভীন, হাজারীবাগ উত্তর থানা সেক্রেটারি হামিদা রুম্মান, থানা সহকারী সেক্রেটারি মাহমুদা আখতার প্রমুখ।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.