বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার আমরা নির্বাচন নিয়ে কোনো চিন্তাই করছি না ৷ আগে এই সরকারকে যেতে হবে ৷
ফখরুল বলেন, তারা পদত্যাগ করে চলে যাওয়ার পর নিরপেক্ষ সরকার গঠন করে নির্বাচন দিতে হবে, এটাই ফাইনাল ৷
বুধবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির মহাসচিব ৷
বিএনপি মহাসচিব আরও বলেন, গত ২০১৮ সালে আপনারা দেখেছেন যে নির্বাচনের ৭/৮ দিন আগে থেকে তারা এমনভাবে মিথ্যা, সাজানো, গায়েবি মামলা দেওয়া শুরু করলো যে, প্রার্থীসহ কর্মীদের গ্রেফতার করা হলো ৷ সব নেতাকর্মীকে গ্রেফতার করে মাঠ খালি করে আগের রাতে ব্যালট বাক্স ভরা হলো
ফখরুল বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে সারাদেশে সহিংস ঘটনা ঘটেছে, অনেকগুলো পূজামণ্ডপ ভাঙচুর করা হয়েছে ৷ পুলিশের গুলিতে কয়েকজন মারা গেছে ৷ এ ঘটনার মাধ্যমে বিএনপিকে নির্মুল করতে চায় ৷