ঢাকা জেলার সাভার থানাধীন রাজাশন এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে পোশাক পরিহিত ভুয়া পুলিশসহ ৬ ডাকাত গ্রেফতার করেছে র্যাব- ৪ ৷
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ৷
শুক্রবার (২৯ অক্টোবর) সকালে র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ৷
তিনি জানান, অভিযানে মাদকদ্রব্য ও অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে ৷
এ বিষয়ে শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে ৷