রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ ৷
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয় ৷
এ সময় তাদের কাছ থেকে ৫৬৯ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ১১৮৯৮ পিস ইয়াবা, ২৪ কেজি ৮৮৫ গ্রাম ২০৫ পুরিয়া গাঁজা ও ২৫০ গ্রাম আইস উদ্ধারমুলে জব্দ করা হয় ৷
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৪টি মামলা দায়ের করা হয়েছে ৷