খবরের চোখ
সব সময়

যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধানমন্ত্রীর

0

- Advertisement -

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬ ও অন্য কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে দুই সপ্তাহের সফরে রোববার (৩১ অক্টোবর) সকালে যুক্তরাজ্য উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ৷

- Advertisement -

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে রোববার (৩১ অক্টোবর) সকাল ৯টা ২৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ ছেড়ে যায় ৷

এ সময় বিমানবন্দরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বেসামরিক বিমানপরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, তিন বাহিনীর প্রধানগণ ও ঢাকায় থাকা বিদেশি মিশনের কূটনীতিকগণ প্রধানমন্ত্রীকে বিদায় জানান ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.