খবরের চোখ
সব সময়

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন ঘোষণা শিক্ষামন্ত্রীর

0

নিজস্ব প্রতিবেদক

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট
বসানোর ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ৷ একই সঙ্গে ২০৩৯ সালের মধ্যে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে বলেও জানান তিনি ৷

বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ওমেরার সঙ্গে সোলার প্ল্যান্ট সংক্রান্ত চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন শিক্ষামন্ত্রী ৷

ড. এহছানুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন৷ তার প্রাধান্যের তালিকায় প্রথম বিষয় শিক্ষা, দ্বিতীয় বিষয় শিক্ষা এবং তৃতীয় বিষয়ও শিক্ষা ৷

শিক্ষামন্ত্রী আরও বলেন, একটি দেশের উন্নয়নের মূল ভিত্তিই শিক্ষা ৷ এছাড়া কোনো জাতি কখনও উন্নতির শিখরে পৌঁছাতে পারে না ৷

এর আগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে নেট জিরো ক্যাম্পাস গঠনের উদ্যোগে ৬০০ কিলোওয়াট পিক ক্ষমতাসম্পন্ন “অন-গ্রিয়াদ ওপেক্স মডেল” সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করা হয় ৷

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ৬০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন এ ওপেক্স মডেলের সৌরবিদ্যুৎ প্রকল্প পরিবেশবান্ধব ও অর্থসাশ্রয়ী বিদ্যুৎ ব্যবস্থার অংশ ৷ এর মাধ্যমে ক্যাম্পাসে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে এবং বিদ্যুৎ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি সাশ্রয় নিশ্চিত হবে ৷

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব এবং কলেজের বোর্ড অব গভর্নরসের সভাপতি আব্দুল খালেক ৷ বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল ৷

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন, ওমেরা রিনিউবেল এনার্জি লিমিটেডের প্রতিনিধি, কলেজের উপাধ্যক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক এবং শিক্ষার্থীরা ৷

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.