খবরের চোখ
সব সময়

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে অধস্তন আদালতের কার্যক্রম

0

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ৭ দিন দেশের সকল অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন ৷

রবিবার (১৭ মে) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ নুরুল আমিন বিপ্লবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল ২৫ থেকে ৩১ মে পর্যন্ত খোলা থাকলেও সরকারি নির্দেশনা অনুযায়ী, ঈদের আগে সাপ্তাহিক ছুটির দিন শনিবার (২৩ মে) এবং পরদিন রবিবার (২৪ মে) আদালতের কার্যক্রম চলবে ৷

এর আগে ঈদুল আজহা উপলক্ষে সরকারি ও বেসরকারি সব অফিস ৭ দিনের সাধারণ ছুটি ঘোষণা করে সরকার ৷ গত ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে ৷

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.