নিজস্ব প্রতিবেদক
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক হিসেবে যোগদান করেছেন অধ্যাপক মো. নওশের আলী| শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের আলোকে তিনি ২০ মে ২০২৬ তারিখ বিশ্ববিদ্যালয়ের (পওউ) এর পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন|
যোগদানকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান নবনিযুক্ত পরিচালককে স্বাগত জানান | এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব ফাহাদ আহমদ মোমতাজীসহ সংশ্লিষ্ট বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন|
অধ্যাপক মো: নওসের আলী ২২তম বিসিএস (শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা | এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন | তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন | তাঁর জন্ম যশোর জেলার মনিরামপুর উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে | শিক্ষা প্রশাসন ও পরিকল্পনা খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তার যোগদান বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন |