খবরের চোখ
সব সময়

ঝালকাঠির নেছারাবাদ মাদরাসা পরিদর্শনে ইআবির ভিসি

পবিত্র ঈদ-উল আযহার ছুটিতেও

0

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান ঝালকাঠির নেছারাবাদ মাদরাসা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আন্তরিক মতবিনিময়ে অংশ নেন। এ সময় মাদরাসা শিক্ষার গুণগত উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর পাঠদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় হযরত নেছারাবাদী হুজুর মাদরাসার ঐতিহ্য, বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে পরিচালিত বিভিন্ন শিক্ষা কার্যক্রমের অগ্রগতি ও সাফল্যের দিকগুলো তুলে ধরেন। তিনি যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মাদরাসার চলমান উদ্যোগসমূহ সম্পর্কে অবহিত করেন।

মাননীয় ভাইস-চ্যান্সেলর নেছারাবাদ মাদরাসার শিক্ষা ও গবেষণামুখী কার্যক্রমের প্রশংসা করেন এবং দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অবদানের ভূয়সী প্রশংসা করেন।

পরিদর্শনের একপর্যায়ে তিনি হযরত কায়েদ ছাহেব হুজুর (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

এ সময় ঝালকাঠি এন.এস. কামিল মাদরাসার সম্মানিত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়সহ সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.