নিজস্ব প্রতিবেদক
গবেষণা ও জ্ঞান অন্বেষণ সহজতর ও সমৃদ্ধ করার লক্ষ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে দৈনিক পত্রিকা আর্কাইভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান দৈনিক পত্রিকার আর্কাইভ উদ্বোধন করেন।
উদ্বোধনকালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, পত্রিকা আর্কাইভটি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যা গ্রন্থগারটিকে আরো সমৃদ্ধ করবে। ভবিষ্যতে এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং অধিভুক্ত মাদরাসার শিক্ষক, শিক্ষার্থীসহ যেকোনা গবেষক ও জ্ঞানপিপাসুদের গবেষণা কজের তথ্য উপাত্তের অন্যতম উৎস হিসেবে কাজ করবে|
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, ট্রেজারার জনাব শাহীনুল ইসলাম, প্রফেসর ড. মো: ইদ্রিস আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব ফাহাদ আহমদ মোমতাজী, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মো: নওসের আলী, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. জিয়াউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ|