খবরের চোখ
সব সময়

মহানবী (সা.) এর আদর্শ জ্ঞানচর্চার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে হবে: ইআবি প্রো-ভিসি শিক্ষা

নিজস্ব প্রতিবেদক

0

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন,
মহানবী (সা.)-এর শিক্ষা বর্তমান বিশ্বের নানা সংকট মোকাবিলায় কার্যকর দিকনির্দেশনা প্রদান করে। শিক্ষা, গবেষণা এবং জ্ঞানচর্চার মাধ্যমে তাঁর আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সোমবার (৩১ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উপলক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন ৷

আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ, মানবিক মূল্যবোধের বিকাশ এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তাঁর শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী বলেন, মহানবী (সা.)-এর সীরাত কেবল ধর্মীয় শিক্ষার বিষয় নয়; বরং মানবজীবনের সর্বক্ষেত্রে অনুসরণীয় এক পরিপূর্ণ জীবনব্যবস্থা। তাঁর আদর্শকে ধারণ ও চর্চার মধ্য দিয়েই ব্যক্তি ও সমাজের নৈতিক উন্নয়ন সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার জনাব শাহীনুল ইসলাম বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ মানবতার কল্যাণ, সামাজিক সম্প্রীতি ও নৈতিক উৎকর্ষ সাধনের সর্বোত্তম পথনির্দেশনা। তিনি শিক্ষার্থীদের সীরাতচর্চার মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম। সভাপতিত্ব করেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার শাহীনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. হুসাইন আহমাদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম। পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: ওয়ালিউর রহমান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক জনাব মো: আবুবকর সিদ্দিক, উপ-রেজিস্ট্রার জনাব ফাহাদ আহমদ মোমতাজী, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. জিয়াউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.