খবরের চোখ
সব সময়

বিদ্যুৎ-জ্বালানি সংকটে থাকা মানুষের কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

খবরের চোখ ডেস্ক

0

বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ভোগান্তিতে থাকা শিল্পকারখানার মালিকসহ সাধারণ মানুষের কাছে দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার বিকেলে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

তারেক রহমান বলেন, দেশের চলমান সংকটের পেছনে আগের সরকার ও অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া বিভিন্ন সমস্যা রয়েছে। সরকার এসব সমস্যা সমাধানের চেষ্টা করছে। তবে সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি ছড়িয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

তিনি বলেন, জনগণ সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। গণতান্ত্রিক নীতি-নৈতিকতা সমুন্নত রাখার সর্বোচ্চ চেষ্টা করা হবে। কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে দেশের আইন অনুযায়ী তা নিয়ন্ত্রণ করা হবে।
দেশের প্রতিটি সংকটকালীন সময়ে বিএনপি জনগণের পাশে ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সংকট মোকাবিলায় দলটি কাজ করেছে এবং দেশকে সংকট থেকে বের করে এনেছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.