খবরের চোখ
সব সময়

ইআবি ভিসি ড. আবু জাফর খানকে ইউট্যাবের সম্মাননা প্রদান

বিশেষ প্রতিনিধি

0

ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষদের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খানকে সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষদের সম্মাননা প্রদান করা হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হিসেবে প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খানের দীর্ঘদিনের শিক্ষকতা এবং শিক্ষা ও গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ ইউট্যাব, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উচ্চশিক্ষা অঙ্গনের পারস্পরিক যোগাযোগ, একাডেমিক সম্পর্ক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.