খবরের চোখ
সব সময়

ফাজিল ও কামিল মাদরাসার গভর্নিং বডি/এডহক কমিটি বাতিলের আদেশ বহাল চেম্বার জজ আদালতে

আদালত প্রতিবেদক

0

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত সকল ফাজিল ও কামিল মাদরাসার গভর্নিং বডি/এডহক কমিটি বাতিলের ১৯ অক্টোবরের বিশ্ববিদ্যালয়ের জারিকৃত পত্রটি বহাল রেখেছেন আদালত।

হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১৫৩২১/২০২৬-এ ১০ নভেম্বর প্রদত্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে সিএমপি নং ১০৩৭/২০২৬ দায়েরের প্রেক্ষিতে বুধবার (১১ নভেম্বর) শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাইকোর্ট বিভাগের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করে বিষয়টি নিষ্পত্তি করেছেন।

চেম্বার জজ আদালতের এ আদেশের ফলে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ১৯ অক্টোবর ২০২৬ তারিখে জারিকৃত গভর্নিং বডি/এডহক কমিটি বাতিল-সংক্রান্ত আদেশ বহাল থাকলো ।

এপ্রেক্ষিতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল ফাজিল ও কামিল মাদরাসাকে বিশ্ববিদ্যালয় বরাবর এডহক কমিটি গঠনের প্রস্তাব প্রেরণের জন্য নির্দেশনা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.