খবরের চোখ
সব সময়

উচ্চ আদালতের বিচারকাজ শারীরিক উপস্থিতিতে শুরু

0

- Advertisement -

আদালত প্রতিবেদকঃ

করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘ প্রায় ২০ মাস পর শারীরিক উপস্থিতিতে শুরু হলো সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচার কার্যক্রম ৷

- Advertisement -

বুধবার (১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এ বিচার কার্যক্রম শুরু হয় ৷ একইদিন হাইকোর্ট বিভাগের বিচার কার্যক্রমও শারীরিক উপস্থিতিতে শুরু হবে ৷

আপিল ও হাইকোর্ট বিভাগে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ ১ ডিসেম্বর থেকে শুরু হবে মর্মে গত ২৯ নভেম্বর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি জারি করা হয় ৷

উল্লেখ্য, গত বছর মার্চে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় সরকার সাধারণ ছুটি ঘোষণা করে ৷ সেই অনুসারে আদালতেও সাধারণ ছুটি ঘোষণা করা হয় ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.