খবরের চোখ
সব সময়

টেকসই অর্থনীতির ভিত গড়তে এসএমই উদ্যোক্তা প্রয়োজন – প্রধানমন্ত্রী

0

- Advertisement -

জাতীয় এসএমই পণ্য মেলা-২০২১ এর সফলতা কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমৃদ্ধ ও টেকসই অর্থনীতির ভিত গড়তে হলে দেশে শ্রমঘন ও স্বল্পপুঁজির এসএমই উদ্যোক্তা তৈরি করা প্রয়োজন ৷ ব্যবসা বাণিজ্যের প্রসারসহ এসএমই উদ্যোক্তাদের এগিয়ে আসার উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর ৷

রোববার (৫ ডিসেম্বর) জাতীয় এসএমই পণ্য মেলা-২০২১ উপলক্ষে দেওয়া বাণীতে এ কথা বলেন তিনি ৷

- Advertisement -

দেশপ্রধান বলেন, এসএমই খাত শ্রমঘন শিল্পখাত ৷ স্বল্পপুঁজি বিনিয়োগ করে এ খাতে বিপুল পরিমাণ কর্মসংস্থানের সু্যোগ সৃষ্টি হয়, যা সুষম সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে ৷

তিনি আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, টেকসই শিল্পায়ন এবং উন্নয়ন ত্বরান্বিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে ৷

প্রধানমন্ত্রী আরও বলেন, এ খাতের গুরুত্ব বিবেচনা করে এসএমই নীতিমালা ২০১৯ প্রণয়ন করা হয়েছে ৷ জাতীয় শিল্পনীতি ও এসএমই নীতিমালার সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের গ্রামেগঞ্জে বা তৃণমূল পর্যায়ে শিল্প কারখানা গড়ে উঠবে ৷
রুপল্প ২০২১, এসডিজি ২০৩০ এবং রুপকল্প ২০৪১ অর্জনে এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আমি বিশ্বাস করি ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.