খবরের চোখ
সব সময়

ক্ষমতার অপব্যবহার করবেন না, দুদককে হাইকোর্ট

0

- Advertisement -

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) উদ্দেশ্য করে আদালত বলেছেন, ক্ষমতা থাকলেই ক্ষমতার অপব্যবহার করবেন না ৷ অযথা ক্ষমতা দেখাবেন না ৷

রোববার (৫ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন ৷

আফতাব অটো মোবাইল লিমিটেডের কো-অপারেটিভ ডিরেক্টর মোঃ মামুন খানকে ২০১৯ সালে নোটিশ দিলেন, কিন্তু এখনও নিষ্পত্তি করলেন না ৷ আবার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিলেন ৷ তার বিদেশ যাত্রায় কেয়ামত পর্যন্ত কী নিষেধাজ্ঞা থাকবে? মামুন খানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা কেন অবৈধ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত ৷

- Advertisement -

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোঃ জয়নাল আবেদিন ও অ্যাডভোকেট সাঈদা ইয়াসমিন ৷

অ্যাডভোকেট জয়নাল আবেদিন সাংবাদিকদের জানান, ২০১৯ সালের মার্চ মাসে আফতাব অটো মোবাইল লিমিটেডের কো-অপারেটিভ ডিরেক্টর মোঃ মামুন খানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক নোটিশ দেয় ৷ তাকে দুদক কার্যালয়ে হাজির হতে হয় ৷ নোটিশ অনুযায়ী দুদক কার্যালয়ে হাজির হন মামুন খান ৷

তিনি আরও বলেন, ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর মামুন খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি পাঠায় দুদক ৷ দুদকের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে গত আগস্ট মাসে হাইকোর্টে রিট করেন মামুন খান ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.