তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদ জানার পর গতকাল সৌদি আরব থেকে ফেসবুক লাইভে এসে কথা বলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ৷
ফেসবুক লাইভে এসে এসময়ের আলোচিত নায়িকা মাহিয়া মাহি বলেন, আমি সেদিনও ভীষণ বিব্রত ছিলাম ৷ আজও দেশবাসীর কাছে ছোট হলাম ৷ দুই বছর আগের ঘটনা ছিল ৷ আমি বরাবরের মতো আল্লাহর কাছে বিচার দিয়েছি ৷ যার মাধ্যমে আমি কষ্ট পেয়েছি, তিনি তাঁর রেজাল্ট পেয়েছেন ৷ আলহামদুলিল্লাহ ৷
মাহি আরও বলেন, আমি এখন মক্কায় হারাম শরিফে আছি ৷ সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার দোয়া কবুল করেন ৷ আমার কোনো দোষ ছিল না ৷ আমি পরিস্থিতির শিকার ৷