খবরের চোখ
সব সময়

মুরাদ হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বিএনপি

0

- Advertisement -

সদ্য পদত্যাগী তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে ২৪ ঘন্টার মধ্যে জাতীয় সংসদ ও মন্ত্রিসভা থেকে অপসারণ ও প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করার দাবি জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটি ৷ একইসঙ্গে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে এই কমিটি ৷ সোমবার রাতে অনুষ্ঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় ৷

- Advertisement -

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে ৷

দলের স্থায়ী কমিটির সভায় চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জিয়া পরিবারের সদস্য বিশেষ করে নারী সদস্যদের নিয়ে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের চরম অশালীন, অরুচিকর ও সকল রাজনৈতিক ও সামাজিক শিষ্টাচার বিবর্জিত সম্মানহানিকর কুৎসিত বক্তব্যের তীব্র সমালোচনা, নিন্দা ও প্রতিবাদ করা হয় ৷ সভা মনে করে, রাষ্ট্রীয় দায়িত্বশীল পদে থেকে এই ধরনের নারী বিদ্বেষী, বর্ণবাদী, সমাজ বিরোধী বক্তব্য ও সংবিধান বিরোধী এই বক্তব্যের মাধ্যমে সমগ্র নারী সমাজ এবং মানবতাকে হেয় করা হয়েছে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.