খবরের চোখ
সব সময়

পদ্মা মেঘনার নামে বিভাগের কথা আবারো বললেন প্রধানমন্ত্রী

0

- Advertisement -

মেঘনা নদীর নামে কুমিল্লা ও পদ্মা নদীর নামে ফরিদপুর বিভাগ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷

মঙ্গলবার (৭ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০ প্রকল্পের অনুমোদন দেয়া হয় ৷ এসময় কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার ইস্যু নিয়ে আলোচনা হলে এ কথা জানান প্রধানমন্ত্রী ৷ শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷

- Advertisement -

সভায় ১ হাজার ৫৩৮ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয় ৷ প্রকল্পটি চুড়ান্ত অনুমোদনের সময় কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার ইস্যুটি নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী ৷

দুটি বিভাগের বিষয়টি প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, একনেক সভায় কুমিল্লা ও ফরিদপুর বিভাগের বিষয়ে অভিপ্রায় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ৷ মেঘনা নদীর নামে কুমিল্লা ও পদ্মা নদীর নামে ফরিদপুর বিভাগ করার কথা বলেছেন ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.